× UCB Sticker Card
শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:০২ এএম

এক টাকার দুর্নীতিও প্রমাণ করতে পারবেন না : হাসনাত আবদুল্লাহ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১০, ২০২৬, ১২:০২ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আমাদের বিরুদ্ধে যদি কোনো দুর্নীতির অভিযোগ থাকে, তাহলে প্রমাণসহ আমাদের সামনে হাজির করুন। উপরে আসমান, নিচে জমিন— আমাদের বিরুদ্ধে এক টাকার দুর্নীতির অভিযোগও আপনারা প্রমাণ করতে পারবেন না।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে ফেনীর সোনাগাজীতে এনসিপির উদ্যোগে আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনাগাজী তাকিয়া রোড থেকে পৌর চত্বর পর্যন্ত পদযাত্রা শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা এনসিপির আহ্বায়ক আবদুল্লাহ আল মামুনের সভাপতিত্বে এবং সদস্যসচিব মোশারফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও নিজাম উদ্দিন, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা, কেন্দ্রীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, ছাত্রশক্তির সদস্যসচিব আবু বকর মজুমদার, ফেনী জেলা এনসিপির আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত, সদস্যসচিব শাহ ওয়ালিউল্লাহ এবং জেলা সাংগঠনিক সম্পাদক সুজা উদ্দিন সজিবসহ অন্যান্য নেতারা।

সভায় বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরেন। তারা বলেন, সাধারণ মানুষের অধিকার আদায় এবং তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতেই এ জুলাই পদযাত্রার আয়োজন করা হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে যেকোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে রাজপথে সক্রিয় থাকার প্রত্যয় ব্যক্ত করেন স্থানীয় নেতারা।

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক ব্যানার-ফেস্টুন নিয়ে অংশ নেন। তবে সভা শেষে নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির মতো একটি অপ্রীতিকর ঘটনারও সৃষ্টি হয়।

Link copied!