× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম

বাল্যবিবাহ, যৌতুক ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০১:৫৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার শেরপুরে বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, যৌতুক, মাদক এবং মানব পাচার প্রতিরোধে এক বিশেষ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ​আজ ১৯ জুলাই (রোববার) বেলা ১১টায় শেরপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​সভায় বক্তারা সমাজ থেকে বাল্যবিবাহ, যৌতুক এবং মাদকের মতো সামাজিক ব্যাধিগুলো দূরীকরণের ওপর বিশেষ জোর দেন। নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আইনি ব্যবস্থার পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক মূল্যবোধ বৃদ্ধির আহ্বান জানানো হয়। এ ছাড়া, তরুণ প্রজন্মকে মাদকের কুফল থেকে দূরে রাখতে এবং মানব পাচার রোধে সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেওয়া হয়।

​‘একটি সুস্থ ও সুন্দর সমাজ গঠনে নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক-যৌতুকের মতো ব্যাধি রুখে দেওয়া আমাদের সবার নৈতিক দায়িত্ব।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র জানে আলম খোকা, পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু,  উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর থানার পুলিশ পরিদর্শক তদন্ত জয়নুল আবেদীন, মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা পৌর বিএনপির সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক আবু সাঈদ, উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুদৌলা মামুন সাবেক কাউন্সিলর শাহবুল করিম প্রমুখ। 

 

রূপালী বাংলাদেশ

Link copied!