× UCB Sticker Card
সোমবার, ২০ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২৬ পিএম

জিহাদ হত্যায় আসামিদের গ্রেপ্তার দাবিতে মহাসড়ক অবরোধ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুলাই ১৯, ২০২৬, ০২:২৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কিশোর জিহাদ (১৬) হত্যাকাণ্ডের বিচার এবং অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রোববার (১৯ জুলাই) সকালে উপজেলার কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে নিহত জিহাদের বাবা আজগর আলী, ভাই জিসান, নাছির খন্দকার, জনি খন্দকার, রনি খন্দকার, বিএনপি নেতা রসুন আলী এবং সাবেক ইউপি সদস্য মনজুরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, জিহাদকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঘটনার নয় দিন পার হলেও মামলার আসামিদের কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা। একই সঙ্গে দ্রুত অভিযুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনের পর বিক্ষোভকারীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করলে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া, বিএনপি নেতা আনোয়ার হোসেন মাস্টার এবং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনকারীদের সঙ্গে আলোচনা করেন। তারা দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। পরে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, গত ১০ জুলাই রাতে সরাইল উপজেলার সদর ইউনিয়নের পূর্ব কুট্টাপাড়া এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে দুর্বৃত্তদের হামলায় কিশোর জিহাদ নিহত হয়। এ ঘটনায় ১২ জুলাই নিহতের বাবা আজগর আলী বাদী হয়ে সরাইল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!