× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:৩৪ পিএম

বগুড়ায় ছাত্রলীগ নেতাকে পুলিশে দিল বিএনপি

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৮:৩৪ পিএম

আরিফুল ইসলাম কাজল

আরিফুল ইসলাম কাজল

বগুড়ার শাজাহানপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম কাজলকে ধাওয়া করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে উপজেলার ডোমনপুকুর গ্রাম থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

আটক আরিফুল ইসলাম কাজল উপজেলার পারতেখুর মধ্যপাড়া গ্রামের মৃত তালেব আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে কাজল ডোমনপুকুর এলাকায় প্রবেশ করলে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে চিনে ফেলেন। তাকে দেখতে পেলে তিনি পালানোর চেষ্টা করেন। এ সময় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিয়ে তাকে আটক করেন। পরে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

স্থানীয়রা আরও জানান, আরিফুল ইসলাম কাজল বিগত সময়ে ক্ষমতার দাপটে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের এলাকা ছাড়া করেছিলেন।

এ বিষয়ে শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মো. ওয়াদুদ আলম জানান, আরিফুল ইসলাম কাজল জুলাই হত্যা মামলার আসামি।

আরবি/আবু

Link copied!