× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৫:০১ পিএম

পচা গরুর মাংস বিক্রি, ব্যবসায়ীকে কারাদণ্ড

কয়রা (খুলনা) প্রতিনিধি

প্রকাশিত: জুন ১২, ২০২৫, ০৫:০১ পিএম

কয়রা বাজারে গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা। ছবি- সংগৃহীত

কয়রা বাজারে গরুর মাংসের দোকানে ভ্রাম্যমাণ  আদালত পরিচালনা। ছবি- সংগৃহীত

খুলনার কয়রা বাজারে পচা গরুর মাংস বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ  আদালত।

বৃহস্পতিবার  (১২ জুন) বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলি বিশ্বাস।

ব্যবসায়ীর নাম সিদ্দিক মোড়ল, তিনি উপজেলার মেঘের আইট গ্রামের আব্দুর রহিম মোড়লের ছেলে।

জানা গেছে, সিদ্দিক মোড়লের দোকান থেকে সকালে এক ক্রেতা গরুর  মাংস কিনে বাড়িতে নেওয়ার পর পলিথিন খুললে গন্ধ বের হয়। এরপর তিনি দোকানে এসে ব্যবসায়ীকে পচা মাংস বিক্রির কথা বলেন। এ ছাড়া বিষয়টি তিনি বাজার কমিটিকে জানালে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানান। পরে তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার উপস্থিত হয়ে সেই দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময়  ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারায় ভক্ষণ অযোগ্য পচা মাংস বিক্রির দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা ও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার  ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস। এ সময় কয়রা থানা পুলিশের চৌকস টিম ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

রূপালী বাংলাদেশ

Link copied!