× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৫:২৩ পিএম

রাজবাড়ীতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ১

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১৮, ২০২৫, ০৫:২৩ পিএম

রাজবাড়ীর বদলগাছিতে অস্ত্রসহ ১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ছবি- সংগৃহীত

রাজবাড়ীর বদলগাছিতে অস্ত্রসহ ১ জনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। ছবি- সংগৃহীত

রাজবাড়ী জেলার বেলগাছি এলাকায় অভিযান চালিয়ে ১২ বোর এসবিবিএল বন্দুক ও ১৫ রাউন্ড গুলিসহ গোলাম কিবরিয়া (বাবলু) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

বুধবার (১৮ জুন) রাত আনুমানিক ২টার দিকে বেদলগাছি এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রায়শই বেলগাছি বাজার এলাকায় জনসম্মুখে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন, যা জনমনে ভীতি সৃষ্টি করত। 

গ্রেপ্তারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানিয়েছে সেনাবাহিনী।

Link copied!