× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

যশোর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৫২ পিএম

যশোরে মোটরসাইকেল দুর্ঘটনায় চিকিৎসক নিহত

যশোর প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ১০:৫২ পিএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

যশোরের অভয়নগরে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইফুল ইসলাম (৪০) নামে এক চিকিৎসক নিহত হয়েছেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মেডিকেল অফিসার পদে কর্মরত ছিলেন। তিনি যশোর শহরের জেল রোড এলাকার বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে এবং কর্মস্থলের সুবিধার্থে অভয়নগর উপজেলার মহাকাল গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

নওয়াপাড়া হাইওয়ে থানার এসআই আজিজুল বারী জানান, সাইফুল ইসলাম মোটরসাইকেলে করে খুলনার কর্মস্থলে যাচ্ছিলেন। পথে আলীপুর আমডাঙ্গা স্লুইসগেট এলাকায় বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এ দুর্ঘটনায় রানা নামে অপর এক ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান এসআই আজিজুল বারী।

Link copied!