× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৯:০১ এএম

পঞ্চগড়ের তাপমাত্রা নামল ১২ ডিগ্রিতে

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ০৯:০১ এএম

তীব্র কুয়াশায় ছেয়ে গেছে প্রকৃতি। ছবি- সংগৃহীত

তীব্র কুয়াশায় ছেয়ে গেছে প্রকৃতি। ছবি- সংগৃহীত

পঞ্চগড়ে শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। কয়েকদিন ধরেই ভোর থেকে সকাল পর্যন্ত হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে জেলাজুড়ে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

রোববার (২৩ নভেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসে আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ। ঘন কুয়াশা না থাকায় দৃশ্যমানতা স্বাভাবিক থাকলেও ভোরের হালকা কুয়াশা ও শীতল বাতাস শরীরে বাড়তি শীতের অনুভূতি দিচ্ছে।

এর আগের দিন শনিবার (২২ নভেম্বর) একই সময়ে তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের দেখা মিললেও দিন-রাতের তাপমাত্রার বড় ব্যবধানের কারণে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত শীত বেশি অনুভূত হচ্ছে।

দেবীগঞ্জ, বোদা, আটোয়ারী, পঞ্চগড় সদরসহ পুরো জেলায় ভোররাত থেকেই বইছে শীতল হাওয়া। স্থানীয়দের মতে, কয়েক দিনের ব্যবধানে তাপমাত্রা কমে যাওয়ায় শীতের অনুভূতি আরও বেড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারের আবহাওয়াবিদ জিতেন্দ্রনাথ রায় বলেন, গত এক সপ্তাহ ধরে তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকলেও রোববার তা আরও কমেছে। তিনি জানান, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও নিচে নামতে পারে। ডিসেম্বরের শুরুতেই উত্তরাঞ্চলে শীত পুরোপুরি জেঁকে বসবে।

Link copied!