× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:৫৫ এএম

নারায়ণগঞ্জে পালপাড়া ঝুট মার্কেটে আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ৬, ২০২৫, ০৯:৫৫ এএম

পালপাড়া এলাকায় ঝুট মার্কেটে অগ্নিকাণ্ড।   ছবি- সংগৃহীত

পালপাড়া এলাকায় ঝুট মার্কেটে অগ্নিকাণ্ড। ছবি- সংগৃহীত

নারায়ণগঞ্জ শহরের পালপাড়া এলাকায় ঝুট মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৬ ডিসেম্বর) সকালে শহরের অনুকূল ঠাকুরের মন্দিরের পাশে সমীরকর ঝুট মার্কেটে এই আগুন লাগে।

আগুনের খবর পেয়ে নারায়ণগঞ্জ মন্ডলপাড়া ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। প্রাথমিকভাবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে-বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

মার্কেটে আগুনের ফলে ঝুট ও হোসিয়ারি দোকান, ছোট কারখানা ও বডি নিটিং দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, সকালে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিকভাবে প্রায় ৩০টি দোকান পুড়ে গেছে, তবে এখনো সম্পূর্ণ ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

রূপালী বাংলাদেশ

Link copied!