× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:০৫ পিএম

নির্বাচনে সহিংসতা পরিহারে বরগুনায় পাঁচ রাজনৈতিক দলের লিখিত অঙ্গীকার

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৯:০৫ পিএম

পাঁচটি রাজনৈতিক দলের নেতারা হাত উঁচু করে একে অপরের হাত ধরে আছেন। ছবি- রূপালী বাংলাদেশ

পাঁচটি রাজনৈতিক দলের নেতারা হাত উঁচু করে একে অপরের হাত ধরে আছেন। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বরগুনা-১ আসনে রাজনৈতিক সম্প্রীতি বজায় রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি রাজনৈতিক দলের নেতারা দলীয় প্যাডে স্বাক্ষরিত চিঠির মাধ্যমে সহিংসতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বরগুনা প্রেস ক্লাব মিলনায়নে মাল্টিপার্টি অ্যাডভোকেসি ফোরাম, বরগুনার উদ্যোগে আয়োজিত আন্তঃদলীয় সম্প্রীতি সংলাপে এসব চিঠি উপস্থাপন করা হয়। সংলাপটি ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং যুক্তরাজ্যের ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)-এর অর্থায়নে অনুষ্ঠিত হয়।

সংলাপে বরগুনা-১ আসনের তিনটি প্রধান রাজনৈতিক দলের মনোনীত প্রার্থীসহ বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ অংশ নেন। এ ছাড়া নাগরিক সমাজ, যুব প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

সংলাপের একপর্যায়ে পাঁচটি রাজনৈতিক দলের জেলা পর্যায়ের সাধারণ সম্পাদকরা নিজ নিজ দলের অফিসিয়াল প্যাডে স্বাক্ষরিত চিঠি উপস্থাপন করেন। চিঠিতে নেতাকর্মীদের সহিংসতা পরিহার, শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়। চিঠির অনুলিপি উপস্থিত অংশগ্রহণকারীদের মধ্যে বিতরণ করা হয়।

আলোচনায় নেতারা জানান, কোথাও সহিংসতার আশঙ্কা দেখা দিলে তা প্রতিরোধে তাৎক্ষণিক উদ্যোগ নেওয়া হবে। কোনো উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হলে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। অনলাইন ও অফলাইনে ঘৃণামূলক বক্তব্য প্রচার না করার প্রতিশ্রুতিও দেন তারা।

আয়োজকদের মতে, দলীয় প্যাডে স্বাক্ষরিত এসব চিঠি বরগুনায় শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনি পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলোর দায়বদ্ধতার একটি স্পষ্ট বার্তা দিয়েছে।

Link copied!