× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১২:২৯ পিএম

ধানক্ষেতে বৈদ্যুতিক তারে জড়িয়ে শিশুর মৃত্যু

বরগুনা প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫, ১২:২৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

বরগুনার তালতলীতে বৈদ্যুতিক ইঁদুর দমন ফাঁদে জড়িয়ে ইমরান (৮) নামে এক শিশু মারা গেছে। মায়ের সঙ্গে ছাগলের জন্য ঘাস কাটতে গিয়ে এমন মর্মান্তিক মৃত্যু হয় শিশু ইমরানের।

মসজিদ থেকে অবৈধ সংযোগ নিয়ে বৈদ্যুতিক ইদুর মারার জন্য ফাঁদটি দেয়া হয়েছিল। তবে মানুষ চলাচলের জন্য কোন সাংকেতিক চিহ্ন দেয়া ছিলনা।

বুধবার (২৯ অক্টোবর) সকাল ৬টার দিকে উপজেলার বড় ভাইজোড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইমরান ওই গ্রামের রিপা বেগমের ছেলে এবং হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড়বগী ইউনিয়নের বড় ভাইজোড়া এলাকায় সকালে ইমরান তার মায়ের সঙ্গে ধানক্ষেতে ছাগলের জন্য ঘাস কাটতে যায়। এ সময় স্থানীয় আবু সালেহ ইঁদুর দমনের উদ্দেশ্যে অবৈধভাবে মসজিদের বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখেন।

ধানক্ষেতে ওই ফাঁদের কোনো সতর্কবার্তা বা চিহ্ন দেওয়া ছিল না। ইমরান সেই ফাঁদে জড়িয়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানায়, কৃষিক্ষেতে এভাবে বৈদ্যুতিক ফাঁদ পেতে রাখা মারাত্মক অপরাধ। প্রশাসনের কঠোর নজরদারি ছাড়া এমন দুর্ঘটনা রোধ সম্ভব না। ঘটনার পর অভিযুক্ত আবু সালেহ পলাতক রয়েছে।

রিপা বেগম বলেন, আমি বুঝতেই পারিনি ওখানে বিদ্যুৎ ছিল। সেই ফাঁদে জড়িয়ে আমার ছেলেটা চোখের সামনে নিথর হয়ে গেল।

তালতলী পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম মো. ইমরান শেখ বলেন, মসজিদের সংযোগ ব্যবহার করে ধানক্ষেতে বিদ্যুৎ নেওয়া সম্পূর্ণ অবৈধ। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!