× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১২ পিএম

দুপচাঁচিয়ায় গণভোট-নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০৪:১২ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়া সিভিল সার্জনের অফিস বাসস্ট্যান্ড এলাকায় গণভোট ও নির্বাচনের বার্তা নিয়ে ‘ভোটের গাড়ি’ সাধারণ মানুষের নজর কেড়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ‘দেশের চাবি আপনার হাতে’ শ্লোগান নিয়ে কাঁচাবাজার এলাকায় প্রচারণামূলক ‘ভোটের গাড়ি’ তিন ঘণ্টা ধরে গণভোট ও আগামী জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শনী ও সচেতনতামূলক প্রচারণা চালায়।

জানা গেছে, আগামী ১২ ফেব্রুয়ারি দেশে একই দিনে দুটি গুরুত্বপূর্ণ ভোট অনুষ্ঠিত হবে। এক হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, আর অন্যটি ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের জন্য গণভোট। এই জোড়া ভোট সম্পর্কে দেশজুড়ে সচেতনতা বাড়াতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের উদ্যোগে ১০টি বিশেষ সুপার ক্যারাভান বা ‘ভোটের গাড়ি’ সারা দেশে সফর করছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বড় পর্দায় প্রামাণ্যচিত্রের মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং নতুন বাংলাদেশে ভোটাধিকারের গুরুত্ব তুলে ধরা হচ্ছে। ভোটের গাড়ি থেকে প্রচারিত বার্তায় বলা হয়, এবারের নির্বাচনে ভোটাররা একই সঙ্গে দুটি ব্যালট পাবেন। একটিতে তারা তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচন করবেন, আর অন্যটিতে জুলাই অভ্যুত্থানের চেতনাভিত্তিক রাষ্ট্রীয় সংস্কারের জন্য ‘হ্যাঁ’ বা ‘না’ ভোট দেবেন।

Link copied!