× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৫:৪২ পিএম

জাতীয় কাবাডি দলে বগুড়ার মেয়ে সাদিকা

বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৫, ০৫:৪২ পিএম

ইসরাত জাহান সাদিকা

ইসরাত জাহান সাদিকা

বগুড়ার মেয়ে ইসরাত জাহান সাদিকা বাংলাদেশ জাতীয় কাবাডি দলে খেলার সুযোগ পেয়েছেন।  আজ বৃহস্পতিবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনের পক্ষ থেকে প্রেস ব্রিফিং করে জাতীয় দলের খেলোয়াড়দের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

বগুড়া জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে সাদিকার জন্য অনেক অনেক শুভেচ্ছা।  তিনি বগুড়া কাবাডি একাডেমির নিয়মিত প্রশিক্ষণার্থী এবং বাংলাদেশ পুলিশের নারী কাবাডি দলের খেলোয়াড়।

নেপালের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ১৯ এপ্রিল কাঠমান্ডু যাবে বাংলাদেশ দল।  ২০ এপ্রিল অনুষ্ঠিত হবে টেস্ট সিরিজের প্রথম ম্যাচ।  বাকি চার ম্যাচ অনুষ্ঠিত হবে ২১, ২২, ২৪ ও ২৫ এপ্রিল।

বাংলাদেশ দল : শ্রাবনী মল্লিক (অধিনায়ক), বৃষ্টি বিশ্বাস (সহ অধিনায়ক), রুপালি (সিনিয়র), মোছা: স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রুপালি আক্তার (জুনিয়র), আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, মোছা: ইয়াসমিন খানম ও মোছা: ইসরাত জাহান সাদিকা। 

আরবি/আবু

Link copied!