× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৫১ পিএম

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সেস অ্যাসোসিয়েশনের শাটডাউনে রোগীদের চরম ভোগান্তি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৩:৫১ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরকে ভিন্ন অধিদপ্তরে একীভূত করার চেষ্টা বন্ধ এবং জাতীয় নার্সিং কমিশন গঠনসহ আট দফা দাবিতে রোববার (৩০ নভেম্বর) ২৫০ শয্যা ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে প্রতীকী শাটডাউন পালন করেছে বাংলাদেশ নার্সেস  অ্যাসোসিয়েশন (বিএনএ) জেলা শাখা।

রোববার সকাল ১০টা থেকে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে শাটডাউন কার্যকর হওয়ায় রোগীদের সেবা ব্যাহত হয়েছে। তবে জরুরি বিভাগ, গাইনি ও প্রসূতি ওয়ার্ড, অস্ত্রোপচার কক্ষ, এসসিএএনইউ ও কার্ডিওলোজি বিভাগের সেবা চলছেই। শাটডাউন প্রভাবিত ওয়ার্ডের রোগীর জন্য ১৭ সদস্য বিশিষ্ট ইমার্জেন্সি স্কোয়াড গঠন করা হয়েছে।

সিনিয়র শিশু বিশেষজ্ঞ ডাঃ আক্তার হোসেন বলেন, নার্সদের শাটডাউন সেবা প্রদানে মারাত্মকভাবে বিঘ্ন সৃষ্টি করেছে। তাদের যৌক্তিক দাবি মেনে দ্রুত সমাধান করা প্রয়োজন।

বিএনএ জেলা শাখার সভাপতি মোসাম্মৎ কোহিনুর বেগম বলেন, দাবিগুলো মানা না হলে আগামী ২ ডিসেম্বর কমপ্লিট শাটডাউন অব্যাহত থাকবে।

বিএনএ জেলা শাখার সাধারণ সম্পাদক নাছিমা বেগম জানান, স্বাস্থ্যে নার্সদের ৫০% অধিকারের জন্য আন্দোলন অব্যাহত থাকবে।

প্রতিদিন হাসপাতালে প্রায় আড়াই থেকে তিন হাজার রোগী সেবা নেন। শাটডাউনের কারণে রোববার হাসপাতালের পাঁচ শতাধিক রোগী ভোগান্তিতে পড়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!