× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:২৫ পিএম

বিএনপি নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ, এলাকাজুড়ে আতঙ্ক

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৪, ২০২৫, ০৪:২৫ পিএম

সাবেক বিএনপি নেতার বাড়িতে পাওয়া ককটেল। ছবি- রূপালী বাংলাদেশ

সাবেক বিএনপি নেতার বাড়িতে পাওয়া ককটেল। ছবি- রূপালী বাংলাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম নুরুল ইসলাম ওরফে ইসলাম সেক্রেটারির বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ওই সময়ে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বুধবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক চারটার দিকে মুখোশ পরা কয়েকজন দুর্বৃত্ত বাড়ির সামনে এসে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়।

বিস্ফোরণের বিকট শব্দে ঘুমন্ত পরিবারের সদস্যরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। ককটেলের আঘাতে ভবনের জানালার কাচ ভেঙে যায়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। এ সময় পুলিশ দুইটি অবিস্ফোরিত ককটেল ও দুইটি ছোট কাচের বোতল উদ্ধার করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, হামলায় অন্তত ৬ জন ব্যক্তি অংশ নেয়।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি মো. মহিনুল ইসলাম বলেন, ‘ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।’

Link copied!