× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৯:৫৭ পিএম

রাঙ্গুনিয়ায় পানিতে ডুবে তিন বোনের মৃত্যু 

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৪, ২০২৫, ০৯:৫৭ পিএম

পানিতে ডুবে তিন বোনের মৃত্যু। ছবি- প্রতীকী

পানিতে ডুবে তিন বোনের মৃত্যু। ছবি- প্রতীকী

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার উত্তর ফারুয়া ইউনিয়নে মসজিদের পুকুরের পানিতে ডুবে তিন বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলার ফারুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আনু মিয়া হাজি বাড়ী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো ফারুয়া ইউনিয়নের উত্তর ফারুয়ার আনু মিয়া হাজি বাড়ীর মো. কালু মিয়ার মেয়ে রুবিনা সুলতানা হাবিবা (০৭) তার ভাই মো. রাজু মিয়ার মেয়ে সুমাইয়া সুলতানা (০৮) ও একই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সাহাব্দিনগর এলাকার মো. নাসের উদ্দিনের মেয়ে জান্নাতুল ফেরদৌস (০৯)।

নিহতরা সবাই সম্পর্কে চাচাতো ও খালাতো বোন।

জানা যায়, দুপুরের পর থেকে নিহত সুমাইয়াকে কোথাও দেখতে না পেয়ে খুঁজে থাকেন তার মা। পরে বিকেল ৪টার দিকে তাদের বাড়ির পাশে মসজিদের পুকুরে সুমাইয়া সুলতানার মা রোখসানা বেগম তিন বোনকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পুকুর থেকে তাদের উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

রূপালী বাংলাদেশ

Link copied!