× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:৫৩ পিএম

চুয়াডাঙ্গায় প্রাথমিকের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৯:৫৩ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতির অভিযোগে দুই জনকে আটক করেছেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। আটক দুই জন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানায় নিয়মিত মামলা রুজু করা হবে।

শুক্রবার (৯ জানুয়ারি) বিকেলে অনুষ্ঠিত দুটি পৃথক পরীক্ষা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বি. এম. তারিক-উজ-জামান জানান, চুয়াডাঙ্গা জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় দুটি কেন্দ্রে দুই জন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বনের অভিযোগে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের আটক করেন। চুয়াডাঙ্গা সরকারি আদর্শ মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থী আশিকুর রহমান নকল এমসিকিউ শিট নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন।

বিষয়টি দায়িত্বরত কক্ষ পরিদর্শকের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে কেন্দ্রে দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবহিত করেন। পরে আশিকুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তিনি দামুড়হুদা উপজেলার সদাবরী গ্রামের ফজলুর রহমানের ছেলে।

অন্যদিকে, চুয়াডাঙ্গা পৌর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে উম্মে রুমানা খানম অনিমা নামের এক পরীক্ষার্থীকে আটক করা হয়। তিনি কেন্দ্রে স্মার্ট ওয়াচ নিয়ে প্রবেশ করেন। তিনি চুয়াডাঙ্গা সদর উপজেলার খেজুরা গ্রামের ইদ্রিস আলীর মেয়ে।

তিনি আরও জানান, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হবে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

চুয়াডাঙ্গা জেলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা মোট দশটি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ৮ হাজার ৫৪৯ জন। এর মধ্যে পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬ হাজার ৭৩৭ জন।

রূপালী বাংলাদেশ

Link copied!