চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির এক বছর মেয়াদি নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে মারুফ সরোয়ার বাবু এবং সাধারণ সম্পাদক পদে খন্দকার ওহিদুল ইসলাম ওরফে মানি খন্দকার নির্বাচিত হয়েছেন।
শনিবার (২৯ নভেম্বর) রাতে নির্বাচন পরিচালনাকারী উপ-পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট শহিদুল হক আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
শনিবার সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন করে রাতে নির্বাচন পরিচালনা কমিটি ফলাফল ঘোষণা করে।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির নির্বাচিত নেতারা হলেন- সভাপতি: মারুফ সরোয়ার বাবু, সহসভাপতি: আকিজুল ইসলাম রতন ও মোর্তাযান হোসেন, সাধারণ সম্পাদক: খন্দকার ওহিদুল ইসলাম ওরফে মানি খন্দকার, যুগ্ম সাধারণ সম্পাদক: আফরুজা আক্তার ও হারুনুর রশিদ, কোষাধ্যক্ষ: এম এন এ হাশেমী, গ্রন্থাগার সম্পাদক: রুবিনা পারভিন রুমা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক: আতিয়ার রহমান।
সাধারণ সদস্য পদে নির্বাচিতরা হলেন- মো. ইকরামুল হক, ফরজ আলী, আশিকুর রহমান রাজ, তানভীর আহমেদ শাওন, রাগিব আহসান ও শরিফুল ইসলাম।
২০৪ জন ভোটারের মধ্যে ১৯৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় ১০টি ভোট বাতিল ঘোষণা করা হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন