ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ধানের শীষ মানেই উন্নয়ন— পথসভায় সালাহউদ্দিন আহমদ

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

আমরা কথায় নয় কাজে বিশ্বাসী, বিএনপি আর ধানের শীষ মানেই দেশের উন্নয়ন, বিএনপি মানে গণতন্ত্র— এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী সালাহউদ্দিন আহমদ। 

রোববার (২৫ জানুয়ারি) বিকেল ৫টায় টইটং উচ্চ বিদ্যালয় মাঠে টইটং ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত নির্বাচনি পথসভা ও মহিলা সমাবেশে এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমেদ বলেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন।

এ সময় উপস্থিত ছিলেন: পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, পেকুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাফায়েত আজিজ রাজু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জেড এম মোসলেম উদ্দিন, টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন, উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, উপজেলা মহিলা দলের আহ্বায়ক সাবিনা ইয়াসমিন ঝিনু, ছাত্রদলের আহ্বায়ক নাইমুর রহমান হৃদয়, সদস্যসচিব আবুল কাশেম নুরীসহ উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা।