ঢাকা বৃহস্পতিবার, ০৯ জুলাই, ২০২৬

মোহাম্মদ আলী হত্যা মামলার এজহারভুক্ত প্রধান আসামি রবি গ্রেপ্তার

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ৯, ২০২৬, ০২:২৩ পিএম
ছবি : সংগৃহীত

কক্সবাজার সদর থানার মোহাম্মদ আলী হত্যা মামলার এজহারভুক্ত ১ নম্বর আসামি রবিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই র‍্যাব-৭, চট্টগ্রাম ও র‍্যাব-১৫, কক্সবাজারের যৌথ আভিযানিক দলের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

র‍্যাব সূত্রে জানা গেছে, মোহাম্মদ আলী হত্যা মামলার পর থেকেই মামলার প্রধান আসামি রবিকে আইনের আওতায় আনতে অভিযান শুরু করে র‍্যাব। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৭ ও র‍্যাব-১৫ এর সমন্বিত অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র‍্যাব।