× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:১৭ পিএম

মায়েরা রান্নায় ব্যস্ত, পুকুরে ডুবল দুই শিশু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২০, ২০২৫, ০৪:১৭ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরের পানিতে ডুবে আরিয়ান (২২ মাস) ও নাদিয়া (২১ মাস) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুরে উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের সিরামপুর গ্রামে। তথ্যটি বিকেলে নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার উপপরিদর্শক মো. সাইদুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, আরিয়ানের বাবা সালাউদ্দিন ও সাদিয়ার বাবা আহসান দুজন আপন ভাই। তারা দুজন ওমানপ্রবাসী। বৃহস্পতিবার দুপুরে আরিয়ানের মা ফাহিমা ও সাদিয়ার মা নাদিয়া তাদের দুই কন্যাসন্তানকে নাশতা করিয়ে উঠানে খেলতে দিয়ে দুপুরে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়েন। খেলার ছলে দুজন বাড়ির গেট পার হয়ে বের হয়ে যায়। পরে প্রতিবেশী নাছরিন আক্তার দুই শিশুর মরদেহ বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখে তাদের অভিভাবককে খবর দেন। স্থানীয়দের সহায়তার তাদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের উপসহকারী মেডিকেল অফিসার রবিউল হাসান জানান, হাসপাতালে আনার আগেই দুই শিশুর মৃত্যু হয়। পুকুরের পানিতে ডুবে তাদের মৃত্যু হয় বলেও নিশ্চিত করেন তিনি।

প্রতিবেশী নাছরিন আক্তার জানান, দুই শিশুর ঘর আমার পার্শ্ববর্তী ঘর থেকে বের হয়ে আমি রাস্তায় গিয়ে দেখি পুকুরে আরিয়ান ও সাদিয়ার লাশ ভাসছে। এ সময় তাদের ঘরে এসে দেখি তাদের দুজনের মা রান্নার কাজে ব্যস্ত। ধারণা করা হচ্ছে, খেলার যেকোনো সময় অভিভাবকদের অগোচরে বের হয়ে ঘরের পাশে পুকুরে পড়ে যায়। অতিরিক্ত পানি খাওয়ার কারণে তাদের মৃত্যু হয়। 

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক সাইদুর রহমান বলেন, সিরামপুর গ্রামটি চৌদ্দগ্রামের পার্শ্ববর্তী হওয়ায় স্থানীয়রা পুকুরে পড়া দুই শিশুকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কতর্ব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!