× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৫০ পিএম

সালথায় আপেল প্রতীকের পক্ষে গণসংযোগ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৫০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফরিদপুরের সালথায় আপেল প্রতীকের ভোট চেয়ে জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ করেছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনের মনোনীত প্রার্থী আকরামুজ্জামান।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে সালথা বাজারসহ বিভিন্ন এলাকায় জনসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি। আকরামুজ্জামান নগরকান্দার বানেশ্বরদী গ্রামের মরহুম সিরাজুল হক ছিরু মিয়ার পুত্র।

গণসংযোগকালে ইনসানিয়াত বিপ্লবের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

গণসংযোগকালে আকরামুজ্জামান সাংবাদিকদের বলেন, ‘আমি নির্বাচিত হলে অবশ্যই সর্বপ্রথম জনগণের নিরাপত্তা নিশ্চিত করব। মানুষ অন্তত তার জীবন-জীবিকা নিয়ে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে, যাতে কেউ কাউকে ঘৃণা না করে হিংসা না করে মারামারি-কাটাকাটি না করে। নিরাপত্তা বিধানের পাশাপাশি নগরকান্দা-সালথায় শিক্ষা ও স্বাস্থ্যর বিষয় নিশ্চিত করব। নগরকান্দা-সালথা কৃষিনির্ভর। অধিকাংশ জনগণ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে। শিক্ষা-স্বাস্থ্যর পাশাপাশি কৃষির উন্নয়ন তাদের সরকারের সকল সুযোগ-সুবিধা দিয়ে নগরকান্দা-সালথাকে কৃষিপ্রধান হিসেবে গড়ে তুলব। 

মাদকের বিষয়ে তিনি বলেন, যারা মাদক বিক্রি ও সেবনের সাথে জড়িত আছে তাদের ভালোবাসা দিয়ে মানবিক আচরণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনব।

রূপালী বাংলাদেশ

Link copied!