× UCB Sticker Card
শুক্রবার, ২৬ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:২৯ এএম

ফরিদপুরে আ.লীগসহ বিভিন্ন দলের ৩০০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ০৩:২৯ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের তিন শতাধিক নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। 

গত রোববার রাতে নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের ফুকুরহাটি ব্যাপারী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে আয়োজিত এক যোগদান সভায় তারা আনুষ্ঠানিকভাবে দলে যোগ দেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাফেজ মো. নুরুল হুদা। সঞ্চালনা করেন মো. আরমান শরীফ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৪ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা সারোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ শাখার সূরা সদস্য ও মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সেক্রেটারি জেনারেল মো. রিপন শিকদার। তিনি ভাঙ্গা দেশ হাসপাতালের চেয়ারম্যানও।

এ সময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী ফরিদপুর জেলা শাখার ক্রীড়া সম্পাদক ফরিদুল হুদা, ভাঙ্গা পৌর জামায়াতের আমির মো. ডা. এনায়েত হোসেন, পৌর অর্থ সম্পাদক ফিরোজ কবির মিয়া, উপজেলা জামায়াতের অর্থ সম্পাদক মো. মিজানুর রহমান, ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট মো. ইকরাম শিকদারসহ জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতারা। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠানে বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর স্বচ্ছতা, পবিত্রতা ও উদার রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে তাঁরা স্বেচ্ছায় দলে যোগ দিয়েছেন।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মো. রিপন শিকদার বলেন, কোনো ধরনের অন্যায় বা হুমকিকে প্রশ্রয় দেওয়া হবে না। কেউ ভয়ভীতি প্রদর্শনের চেষ্টা করলে দলীয়ভাবে তার প্রতিবাদ করা হবে।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা সারোয়ার হোসেন অভিযোগ করে বলেন, বিভিন্ন শাসনামলে দেশে অর্থ পাচার, দুর্নীতি, মামলা বাণিজ্য ও দমন-পীড়নের ঘটনা ঘটেছে। এসব পরিস্থিতির পরিবর্তনে জামায়াতে ইসলামী একটি মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনের লক্ষ্য নিয়ে কাজ করছে।

তিনি বলেন, দুর্নীতিমুক্ত সমাজ, সামাজিক ন্যায়বিচার, বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থা এবং স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ গড়ার অঙ্গীকার নিয়ে জামায়াতে ইসলামী জনগণের সামনে ‘নতুন বাংলাদেশ’-এর ধারণা তুলে ধরছে।

অনুষ্ঠান শেষে বক্তারা আসন্ন নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!