× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:১১ পিএম

যান্ত্রিক সমস্যায় থেমে গেল ট্রেন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৩:১১ পিএম

মহুয়া এক্সপ্রেস। ছবি : রূপালী বাংলাদেশ

মহুয়া এক্সপ্রেস। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের শ্রীপুরে মহুয়া এক্সপ্রেস ট্রেনের চাকার সঙ্গে লাগানো একটি স্প্রিং খুলে যাওয়ায় স্টেশনের প্রায় দুই কিলোমিটার আগে থেমে যায় ট্রেন। এতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেলেও একাধিক ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা সোয়া ১০টার দিকে শ্রীপুর ও ইজ্জতপুর রেলস্টেশনের মাঝামাঝি বিন্দুবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঢাকা থেকে ময়মনসিংহগামী মহুয়া এক্সপ্রেসটির শ্রীপুর রেলস্টেশনে পৌঁছানোর কথা ছিল সকাল ১০টা ১৭ মিনিটে।

খোঁজ নিয়ে জানা গেছে, ট্রেনটি স্টেশনে পৌঁছানোর আগেই থেমে গেলে কর্মীরা রেললাইনের পাশে পড়ে থাকা খুলে যাওয়া স্প্রিংটি কুড়িয়ে আনেন। স্প্রিংয়ের সঙ্গে থাকা আরেকটি যন্ত্রাংশ স্থানীয় হামিদ মিয়া নামের এক ব্যক্তির বাড়ি থেকে জিআই তার এনে সাময়িকভাবে বেঁধে রাখা হয়। পরে প্রায় সোয়া এক ঘণ্টা ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকার পর নির্দেশনা পেয়ে অত্যন্ত মন্থর গতিতে ট্রেনটি শ্রীপুর রেলস্টেশনে নেওয়া হয়।

এ ঘটনায় মহুয়া এক্সপ্রেস নির্ধারিত সময়ে যাত্রা করতে পারেনি। পাশাপাশি এই ট্রেনটির কারণে ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস প্রায় দেড় ঘণ্টা বিলম্বে ছেড়ে যায়। সব মিলিয়ে অন্তত তিনটি ট্রেনের চলাচলে বিঘ্ন ঘটে।

শ্রীপুর রেলস্টেশনের স্টেশন মাস্টার শামীম রহমান বলেন, তিনি ঘটনাটি সম্পর্কে অবগত হয়েছেন। তবে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি। এ ঘটনায় তিনটি ট্রেনের সময়সূচিতে বিঘ্ন ঘটেছে।
 

রূপালী বাংলাদেশ

Link copied!