× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:০৯ পিএম

তুচ্ছ ঘটনায় বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ, সংঘর্ষে আহত ৫

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৪:০৯ পিএম

বাড়িঘরে হামলা। ছবি : রূপালী বাংলাদেশ

বাড়িঘরে হামলা। ছবি : রূপালী বাংলাদেশ

জামালপুরের বকশীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় দুপক্ষের সংঘর্ষে আহত হয়েছেন ৫ জন।

রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিফাতের পরিবার জানায়, শিফাত উল্লাহ শিফাতের শিশুকন্যার সঙ্গে প্রতিবেশি সদাগর মিয়ার ছেলের মধ্যে গত শুক্রবার ঝগড়া হয়। শিশুদের ওই ঝগড়া তাদের অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এরই জেরে রোববার সন্ধ্যায় আবারো শিফাত ও সদাগর মিয়ার মধ্যে কথা কাটাকাটি হয়।

এ নিয়ে সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে শিফাতের বাড়িঘরে হামলা চালায় ও শিফাতের ৪ টি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে। পরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে শিফাত, তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলাম অপর পক্ষের মিলন মিয়াসহ ৫ জন আহত হয়।

হামলার সময় নিজ ঘর থেকে ৩ লাখ ২০ হাজার নগদ টাকা ও চালের বস্তা লুট হয়েছে বলে অভিযোগ করেন শিফাত।

বকশীগঞ্জ থানার ওসি মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলেই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Link copied!