× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৩ এএম

৩ মাস পর ভারত থেকে এলো ১২০ টন পেঁয়াজ

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৫, ০৮:৫৩ এএম

ভারতীয় পেঁয়াজ। ছবি : রূপালী বাংলাদেশ

ভারতীয় পেঁয়াজ। ছবি : রূপালী বাংলাদেশ

দীর্ঘ তিন মাস বন্ধ থাকার পর যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। প্রতি কেজি পেঁয়াজের আমদানি মূল্য পড়েছে বাংলাদেশি টাকায় ৪৩ টাকা।

এদিকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় আশপাশের বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম ১০ থেকে ২০ টাকা কমে বিক্রি হলেও বেনাপোলের প্রধান কাঁচাবাজারে দাম কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এ বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ ১০০ টাকা এবং ভারতীয় পেঁয়াজ ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

বাজারে প্রশাসনের তদারকি না থাকায় সিন্ডিকেটের মাধ্যমে দাম বাড়িয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন জানান, সোমবার ও বুধবার এই দুই দিনে ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে মোট চারটি ট্রাকে ১২০ টন পেঁয়াজ আমদানি হয়েছে।

এর মধ্যে বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে একটি ট্রাকে ৩০ টন এবং গত সোমবার বিকেলে তিনটি ট্রাকে ৯০ টন পেঁয়াজ বেনাপোল বন্দরে প্রবেশ করে।

আমদানি করা পেঁয়াজের ছাড়করণ প্রতিষ্ঠান রয়েল এন্টারপ্রাইজের মালিক রফিকুল ইসলাম রয়েল বলেন, মেসার্স এইচ কে এ এন্টারপ্রাইজ, সাতক্ষীরা এবং মেসার্স সাবাহ এন্টারপ্রাইজ, যশোর এই দুটি প্রতিষ্ঠান পেঁয়াজ আমদানি করেছে।

তিনি বলেন, প্রথম চালানে তিনটি ট্রাকে ৯০ টন এবং দ্বিতীয় চালানে বুধবার সন্ধ্যায় একটি ট্রাকে ৩০ টন পেঁয়াজ আমদানি হয়েছে। সবশেষ গত সেপ্টেম্বরে এ বন্দর দিয়ে ৬০ টন পেঁয়াজ আমদানি হয়েছিল।

আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স কপোতাক্ষ সিঅ্যান্ডএফ এজেন্টের মালিক আবু নিদাল ফয়সল বলেন, ভারত থেকে প্রতি টন পেঁয়াজ ৩০৫ মার্কিন ডলারে আমদানি করা হচ্ছে। বন্দর ও আমদানির আনুষঙ্গিক ব্যয় যোগ করে প্রতি কেজি পেঁয়াজের দাম পড়ছে ৪২ থেকে ৪৩ টাকা।

এরপর পরিবহন ও শ্রমিক ব্যয় যোগ হলে প্রতি কেজি পেঁয়াজের বাজারজাত মূল্য দাঁড়ায় ৪৬ থেকে ৪৮ টাকা। অথচ বাজারে তা বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে।

বেনাপোল বন্দরের পরিচালক শামীম হোসেন বলেন, বাংলাদেশে প্রবেশের জন্য আরও কিছু পেঁয়াজবাহী ট্রাক ওপারের পেট্রাপোল বন্দরে অপেক্ষায় রয়েছে। সেগুলো পর্যায়ক্রমে বন্দরে প্রবেশ করবে। পেঁয়াজের চালান দ্রুত খালাসের জন্য বন্দরে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!