× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৭:৩৩ পিএম

যশোরে অর্ধ কোটি টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৭:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যশোরে প্রায় অর্ধ কোটি টাকা মূল্যের দুটি স্বর্ণের বারসহ সাদিকুর রহমান সুমন (৩৩) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সকালে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজের ওপর থেকে স্বর্ণের বারসহ তাকে আটক করা হয়। আটক সাদিকুর রহমান সুমন সাতক্ষীরা জেলার সদর থানার নলকুরা লাপসা গ্রামের মিজানুর রহমানের ছেলে। বিকেলে বিজিবি যশোর ব্যাটালিয়নের পাঠানো এক প্রেস নোটে বিষয়টি জানানো হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক দল যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে নীলগঞ্জ ব্রিজের ওপর অবস্থান নেয়। এ সময় সাদিকুর রহমান সুমনকে আটক করে তল্লাশি চালানো হলে তার প্যান্টের পকেটে বিশেষভাবে লুকিয়ে রাখা অবস্থায় ২২০ দশমিক ৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার পাওয়া যায়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি স্বীকার করেছে, সে ঢাকা থেকে স্বর্ণের বারগুলো নিয়ে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, আটক আসামির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কিছুদিন ধরে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় বিজিবি তাদের আভিযানিক তৎপরতা জোরদার করেছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সব সময়ই অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!