ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।
একুশে ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এবং পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল।
এ সময় জেলা প্রশাসন ও পুলিশ সুপারের কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন। এরপর একে একে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন সিভিল সার্জন, জেলা পরিষদ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, ঝিনাইদহ প্রেসক্লাব, টেলিভিশন সাংবাদিক ফোরাম, রিপোর্টার্স ইউনিটি, ঝিনাইদহ পৌরসভা, পিবিআই, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আনসার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সড়ক ও জনপথ বিভাগ, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, বিআরটিএ, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, খাদ্য বিভাগ, তথ্য অফিসসহ অন্যান্য দপ্তর এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
এদিন সকালে ঝিনাইদহ শিশু একাডেমিতে ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর আয়োজন করে জেলা প্রশাসন। চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
এদিকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ এবং দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন