ঝিনাইদহের শৈলকুপা থানার বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) মো. আখতারুজ্জামানের দিকনির্দেশনা এবং শৈলকুপা থানার ওসি মো. হুমায়ূন কবির মোল্লার নেতৃত্বে থানার এসআই (নিঃ) মো. তরিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
গতকালের এ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং মাদকদ্রব্যসহ দুই আসামিকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মো. মাছুম বিল্লাহ (২৬), পিতা-মৃত বাবর আলী, গ্রামের বাড়ি কাঞ্চননগর, থানা-ঝিনাইদহ সদর এবং মো. জিহাদ হোসেন (২৫), পিতা-মো. মাসুদ রানা, সাং-রতনপুর, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত এবং মাদক নির্মূলে শৈলকুপা থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

