ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুকুরে ডুবে শিশুর মৃত্যু

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০২:২৫ পিএম
মৃত রুহিকে দেখতে এসেছেন স্বজনরা। ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় পানিতে ডুবে আড়াই বছরের রুহি নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বিহারপুর পশ্চিমপাড়া গ্রামে বাড়ির পাশে পুকুরে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মৃত শিশুটি ওই গ্রামের রাকিবুল ইসলাম রাজের একমাত্র কন্যা।

রুহির দাদু জানান, বাড়ির সামনে রুহির মা কাজ করছিল। রুহি খেলছিল। খেলতে খেলতে সকলের অগোচরে বাড়ির পাশে থাকা পুকুরে পড়ে যায়। রুহির দাদু বাড়িতে এসে দেখেন, রুহি নেই। পরে পুকুরে গিয়ে দেখেন রুহি পনিতে ভেসে আছে। আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক রুহিকে মৃত ঘোষণা করেন।

আক্কেলপুর থানার ওসি শাহিন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃত শিশুকে পরিবারের কাছে হস্তানতর করা হয়েছে।