× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

খুলনা ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:৪৪ পিএম

৪৪ কেজি হরিণের মাংসসহ কয়রা জামায়াত আমিরের শ্যালক গ্রেপ্তার

খুলনা ব্যুরো

প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ১২:৪৪ পিএম

সেলিম হাওলাদার (৪৫)। ছবি- রূপালী বাংলাদেশ

সেলিম হাওলাদার (৪৫)। ছবি- রূপালী বাংলাদেশ

খুলনার কয়রা উপজেলায় ৪৪ কেজি হরিণের মাংসসহ সেলিম হাওলাদার (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। তিনি কয়রা উপজেলা জামায়াতে ইসলামী আমির মিজানুর রহমানের শ্যালক।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ৬ নম্বর কয়রা লঞ্চঘাট এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। এ সময় তার ফ্রিজ থেকে আনুমানিক ৪৪ কেজি হরিণের মাংস জব্দ করে নৌবাহিনীর কয়রা কন্টিনজেন্ট সদস্যরা।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকায় দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে হরিণ শিকার ও মাংস বিক্রির সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গ্রেপ্তারকৃত সেলিম হাওলাদার মৃত এইচ.এম. শওকত হোসেনের ছেলে। জব্দ করা মাংস ও অভিযুক্তকে পরে কয়রা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কয়রা থানার ওসি জানান, বনজ প্রাণী সংরক্ষণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। শুক্রবার সকাল পর্যন্ত সেলিম হাওলাদার থানায় হেফাজতে রয়েছেন।

Link copied!