× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:২৭ পিএম

সংখ্যালঘুদের নিরাপত্তায় কাজ করার অঙ্গীকার স্বতন্ত্র প্রার্থী সিগমার

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৮:২৭ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

কিশোরগঞ্জ-৪ (অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইন) আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী রেহা কবির সিগমা নিয়মিত গণসংযোগের অংশ হিসেবে অষ্টগ্রামের বিভিন্ন এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন। এ সময় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের প্রবীণরা তাকে শুভকামনা ও আশীর্বাদ জানান।

সম্প্রতি গণসংযোগকালে কাজী রেহা কবির সিগমা হিন্দু সম্প্রদায়ের বয়োজ্যেষ্ঠ, নারী, পুরুষ ও শিশুদের সঙ্গে সরাসরি কথা বলেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় স্থানীয়রা হাওরাঞ্চলের জীবনযাত্রা, হাওর পারাপারের দুর্ভোগ, নদীকেন্দ্রিক জীবিকা, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা নিয়ে তাদের অভাব-অভিযোগ ও মতামত তুলে ধরেন।

কাজী রেহা কবির সিগমা বলেন, ‘হিন্দু ভাই-বোনদের ওপর কোনো ধরনের হামলা, নিপীড়ন বা বৈষম্য কখনোই মেনে নেওয়া হবে না। আপনাদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা আমার দায়িত্ব। আমি ক্ষমতার জন্য নয়, হাওরের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।’

চলমোহন নদী প্রসঙ্গে তিনি বলেন, ‘এই নদী হিন্দু-মুসলিম সব জেলের জীবিকার অংশ। কোনো একক গোষ্ঠী বা দখলদারের নয়। জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোনো অন্যায় টিকতে পারে না।’

তিনি আরও বলেন, ‘যদি সৃষ্টিকর্তা আমাকে শক্তি, সাহস ও সুযোগ দেন, অবশ্যই আপনাদের পাশে থাকব। নির্বাচিত হই বা না হই, আপনাদের কাছে আসতে চাই। আপনাদের বাড়িতে গিয়ে একসঙ্গে চ্যাপা শুঁটকি দিয়ে ভাত খেতে চাই।’

Link copied!