× UCB Sticker Card
সোমবার, ২৯ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১২:০৩ এএম

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, প্লাবিত নিম্নাঞ্চল

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৯, ২০২৬, ১২:০৩ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

উজান থেকে নেমে আসা ঢল ও টানা বৃষ্টির কারণে কুড়িগ্রামের নদ-নদীর পানি দ্রুত বাড়তে শুরু করেছে। জেলায় সবচেয়ে বেশি বেড়েছে দুধকুমার নদীর পানি।

রোববার (২৮ জুন) সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুধকুমার নদীর সোনাহাট সেতু পয়েন্ট এলাকায় তিন সেন্টিমিটার বাড়লেও বিকেল থেকে পানির স্রোত বাড়তে থাকে।

নদীটির পানি বিপৎসীমার খুব কাছাকাছি পৌঁছে যাওয়ায় তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। ইতোমধ্যে কয়েকটি উপজেলার ফসলি জমি ও নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। তবে এখন পর্যন্ত অধিকাংশ বসতবাড়িতে পানি না ঢুকলেও বাড়ির আশপাশে পানি ওঠায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

রোববার (২৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় নদীটির পানি বেড়েছে ৩২ সেন্টিমিটার। এরপর বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত আরও ২৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে নদীর পানি সমতল ২৯ দশমিক ৪৯ মিটারে পৌঁছেছে।

দুধকুমার নদীর প্রধান পরিমাপ পয়েন্ট বা পাটেশ্বরী পয়েন্টে বিপৎসীমা হলো ২৯ দশমিক ৬০ মিটার। সে হিসেবে বর্তমানে দুধকুমার নদীর পানি বিপৎসীমার মাত্র ১১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নদীর পানি বাড়তে থাকায় ভূরুঙ্গামারী উপজেলার পাইকডাঙ্গা, ছিট পাইকেরছড়া ও চর বলদিয়া এবং নাগেশ্বরী উপজেলার চরবিষ্ণুপুর, বালাবাড়ি, লুছনি ও ফান্দারচর এলাকার নিম্নাঞ্চলে পানি ঢুকে পড়েছে। এসব এলাকার বিস্তীর্ণ ফসলি জমি ইতোমধ্যে তলিয়ে গেছে। যদিও বসতবাড়িতে এখনো পানি প্রবেশ করেনি, তবে বাড়ির চারপাশে পানি ওঠায় যাতায়াত ব্যাহত হচ্ছে এবং স্থানীয়দের দুর্ভোগ বাড়ছে।

পাইকের ছড়া এলাকার বাসিন্দা আবু বক্কর সিদ্দিক জানান, দুপুর থেকে দ্রুত পানি বাড়ছে দুধকুমার নদীর পানি। এতে পাইকের ছড়া, পাইকডাঙ্গা গ্রামসহ কয়েকটি গ্রামে পানি প্রবেশ করেছে।

এদিকে জেলার তিস্তা ও ব্রহ্মপুত্র নদীর পানিও ধীরগতিতে বাড়ছে। পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী তিন দিন কুড়িগ্রামের সব নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। এ সময় বিভিন্ন নদীর পানি সতর্কসীমা কিংবা বিপৎসীমা অতিক্রম করার আশঙ্কা রয়েছে। ফলে জেলার নিম্নাঞ্চল ও চরাঞ্চলের আরও বিস্তীর্ণ এলাকা নতুন করে প্লাবিত হতে পারে।

কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান জানান, উজানের ঢলে দুধকুমার নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়েছে। অন্যান্য নদ-নদীর পানি সামান্য বৃদ্ধি পেয়েছে । বন্যা পূর্বাভাস অনুযায়ী আগামী ৭২ ঘণ্টায় পানি বৃদ্ধি পেয়ে স্বল্পমেয়াদী বন্যার সৃষ্টি হতে পারে।

রূপালী বাংলাদেশ

Link copied!