× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৮:১৩ পিএম

খালার বাড়ি বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৮:১৩ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মাদারীপুরের কালকিনিতে খালার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে আরাফাত নামের ৭ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুরে কালকিনি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের নয়াচর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

শিশু আরাফাত মাদারীপুর সদর উপজেলার মাদ্রা এলাকার জসিম হাওলাদারের ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, নিহত আরাফাত তার বাবা-মায়ের সাথে ঢাকায় থাকত। সে দুদিন আগে কালকিনিতে তার খালার বাড়ি বেড়াতে আসে। শনিবার দুপুরে বাড়ির সামনের খালের ওপর থাকা সাঁকো পার হতে গিয়ে হঠাৎ পানিতে পড়ে ডুবে যায় আরাফাত। পরে অনেক খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে খালের পানি থেকে উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে আত্মীয়-স্বজনেরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইভা জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।

কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা জানান, পানিতে ডুবে একটি শিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!