× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৫৪ পিএম

রোগীদের মাঝে তরল দুধ বিতরণ করলেন মুজিবুর রহমান চৌধুরী

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:৫৪ পিএম

রোগীদের মাঝে তরল দুধ বিতরণ করলেন মুজিবুর রহমান চৌধুরী

মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) বলেছেন, এলাকার সব জাতিগোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি সংরক্ষণে বিএনপি সরকার কাজ করবে। এলাকার চা-জনগোষ্ঠী, নৃ-গোষ্ঠীসহ যে ২৯টি জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে, প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা ও সংস্কৃতি আছে। সেগুলো রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে পর্যটন নগরী শ্রীমঙ্গলের প্রবেশদ্বার ‘চা কন্যা ভাস্কর্য’-এর সামনে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের ফুলেল শুভেচ্ছায় সিক্ত হয়ে প্রথমবারের মতো নিজ এলাকায় এসে এক প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই বিজয় আমার একার নয়; এটি এলাকার সকল নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের কষ্টের ফসল। আপনারা যে আমাকে ফুলের তোড়া দিয়েছেন, সেটি আমি উপজেলা ও পৌরবাসীকে উৎসর্গ করলাম। আমার উদ্দেশ্য হচ্ছে শ্রীমঙ্গল-কমলগঞ্জকে ঢেলে সাজানো এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করা।

সংসদ সদস্য বলেন, মৌলভীবাজার জেলার প্রবেশদ্বার সাতগাঁও ইউনিয়নের ‘চা কন্যা ভাস্কর্য’ এলাকার সড়কটি ঝুঁকিপূর্ণ। এখানে প্রতিদিন বিপুল সংখ্যক পর্যটক ছবি তুলতে আসেন। কিন্তু হাইওয়ে সড়কের পাশেই ছবি তোলার কারণে দুর্ঘটনার ঝুঁকি থাকে। তাই আমি সড়কটি প্রশস্ত ও সৌন্দর্য বৃদ্ধি করার জন্য সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানাব, তারা যেন এলাকাটি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেন। যাতে শ্রীমঙ্গলে পর্যটকরা এসেই একটি ভালো অনুভূতি পান।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক নুরে আলম সিদ্দিকী, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান, সদস্য সৈয়দ সালাহউদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কদর আলী, জেলা যুবদলের সহ-সভাপতি নিয়ামূল হক তরফদারসহ অনেক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পরে তিনি শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি সকল রোগীর জন্য প্যাকেটজাত তরল দুধ সরবরাহ করেন। এসময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা—যেমন বিশেষজ্ঞ চিকিৎসক ও ক্লিনার নিয়োগ, নতুন আরও একটি অ্যাম্বুলেন্স সরবরাহ এবং রোগীর শয্যা সংখ্যা বৃদ্ধি—সম্পর্কে অবগত হন। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে উপস্থিত গণমাধ্যমকর্মীদের সহায়তা কামনা করেন। এছাড়া তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এসব সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!