× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৪৮ পিএম

‘এমপির নাম ভাঙিয়ে তদবিরের কোনো সুযোগ নেই’

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০৬:৪৮ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান প্রশাসনের প্রতি কঠোর নির্দেশনা দিয়ে বলেছেন, গাফিলতি ও অবহেলার বিষয়ে তিনি অত্যন্ত সিরিয়াস এবং এ ক্ষেত্রে তার অবস্থান ‘জিরো টলারেন্স’। এমপির নাম ব্যবহার করে কেউ যেন অন্যায়ভাবে সুযোগ না নেয়—সে বিষয়ে সতর্ক করে তিনি বলেন, তদবির বাণিজ্যের কোনো সুযোগ নেই। উন্নয়ন ও প্রশাসনিক কাজ দ্রুত সম্পন্ন করতে সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। বক্তব্য দেন জেলা পুলিশ সুপার মো. বিল্লাল হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এম নাসের রহমান বলেন, সতেরো বছরের আন্দোলনের মাধ্যমে স্বৈরশাসককে উৎখাত করে গণতন্ত্র ফিরিয়ে এনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে। তিনি বলেন, জনগণ ভোট দিয়ে ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচনের মাধ্যমে বিএনপিকে ক্ষমতায় এনেছে। ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন হলে বিএনপি সব সময় জিতবে। আওয়ামী লীগ জিততে পারবে না বলেই এ ধরনের নির্বাচনের নাটক করে ক্ষমতা দখল করে বসেছিল। নতুন প্রধানমন্ত্রী নতুন কার্যক্রম শুরু করেছেন। আপনারা দেখছেন, সম্পূর্ণ ভিন্ন চিত্র—তিনি প্রধানমন্ত্রীর গাড়িতে ফ্ল্যাগও উড়ান না।

তিনি আশা প্রকাশ করেন, উন্নয়ন ও প্রশাসনিক কাজ অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন হবে এবং আগে যেভাবে ফাইল বন্ধ হয়ে পড়ে থাকত বা কোনো পদক্ষেপ নেওয়া হতো না, সেই প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। নিজেকে ‘স্ট্রেইট ফরওয়ার্ড’ মানুষ উল্লেখ করে এমপি বলেন, আমার যা বলার, আপনাকে সরাসরি বলে দেব। অনেক সময় একটু হোল্ড করব, যাতে আপনি অ্যাম্বারেস না হন। গাফিলতি ও অবহেলার বিষয়টি তিনি অত্যন্ত গুরুত্বের সঙ্গে নেন বলেও জানান।

তিনি বলেন, কর্মকর্তারা যার যার দায়িত্ব অনুযায়ী কাজ করবেন; তিনি অযাচিতভাবে হস্তক্ষেপ করবেন না। তবে উন্নয়ন সংক্রান্ত বিষয়ে এলজিইডি, সড়ক বিভাগের ইঞ্জিনিয়ার, তত্ত্বাবধায়ক ও হাসপাতাল সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় জরুরি। জনগণের উন্নয়ন ও প্রত্যাশা পূরণে প্রয়োজনীয় অর্থায়নের আশ্বাস দিয়ে তিনি বলেন, তালি এক হাতে বাজে না। আপনাদের সবাইকে সমন্বিতভাবে থাকতে হবে।

গত টার্মে আড়াইশ কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের কথা উল্লেখ করে তিনি বলেন, বর্তমান মূল্যে তা প্রায় ১২শ কোটি টাকার সমপরিমাণ। সে সময় মৌলভীবাজার-রাজনগরে শিল্পকলা একাডেমি, সদর হাসপাতালের অবকাঠামো উন্নয়ন, সিসিইউ ও ডায়ালাইসিস সুবিধা চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। তবে সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কিছু ইকুইপমেন্ট গ্রেটার ফরিদপুরের বিভিন্ন জায়গায় চলে যায়। তিনি বলেন, আমরা ওই বিষয়টি আবার রিভাইভ করতে চাই।

তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নে এ জেলাকে এগিয়ে নিতে চান এবং কর্মকর্তাদের কাজের স্বীকৃতি পাওয়ার সুযোগ করে দিতে চান। আপনারা ক্রেডিট নিন, আমার কোনো অসুবিধা নেই। আমার কাজ সম্পন্ন হওয়াটাই প্রয়োজন।

প্রশাসনে এমপির নাম ভাঙিয়ে কেউ ফায়দা নেওয়ার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না বলে তিনি দৃঢ়তার সঙ্গে জানান। আমি এমপি সাহেবের লোক—এভাবে পরিচয় দিয়ে কোনো অন্যায় সুযোগ নেওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই বলে সতর্ক করেন তিনি। নিয়মের বাইরে কোনো প্রস্তাব দেবেন না এবং অযাচিত প্রশাসনিক হস্তক্ষেপ করবেন না বলেও উল্লেখ করেন।

শহরের যানজট নিরসনে কুসুমবাগ পয়েন্টে যত্রতত্র পার্কিং বন্ধ, ট্রাফিক ব্যবস্থা জোরদার এবং সড়ক দখলমুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!