× UCB Sticker Card
শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:৩৯ পিএম

কুরিয়ার সার্ভিসের ট্রাকে ৫৭ লাখ টাকার ভারতীয় পণ্য

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৪:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করেছে, যার মূল্য ৫৭ লাখ টাকা। 

মৌলভীবাজার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে ৮ মে শুক্রবার বিকেলে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের কুসুমবাগ এলাকার এসএ পরিবহন কুরিয়ার সার্ভিসের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। পরে দীর্ঘ যাচাই-বাছাই শেষে কাভার্ড ভ্যানে থাকা ভারতীয় শাড়ি, ফুচকা, কম্বল, কসমেটিকস, জিরা, ওষুধ, চকলেট ও সিগারেটসহ মোট ২৭ ধরনের পণ্য জব্দ করা হয়।

জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা। এ ছাড়া জব্দকৃত কাভার্ড ভ্যানটির (ঢাকা মেট্রো-উ-১৪-৩০০৮) আনুমানিক মূল্য ২৫ লাখ টাকা। সবমিলিয়ে জব্দকৃত মালামালের মোট মূল্য ৮১ লাখ ৯৬ হাজার ৪৭০ টাকা।

এ ঘটনায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্যের চোরাচালান বাংলাদেশে আনার অভিযোগে মৌলভীবাজার সদর মডেল থানায় বিশেষ ক্ষমতা আইনের ২৫(বি)১(বি)/২৫(ডি) ধারায় মামলা রুজু করা হয়েছে।

মৌলভীবাজার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএ পরিবহনের একটি কাভার্ড ভ্যান থেকে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করা হয়। দীর্ঘ যাচাই-বাছাই শেষে জব্দকৃত মালামালের তালিকা প্রস্তুত করা হয় এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৪ এপ্রিল রাতে শ্রীমঙ্গল এসএ পরিবহন অফিসে তল্লাশি করে পুলিশ বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য জব্দ করে। এর আগে মৌলভীবাজার ওই কুরিয়ার সার্ভিসে গত ৬ এপ্রিল রাতে ভারতীয় অবৈধ জিরার সন্ধানে পুলিশ অভিযান চালায়। এ সময় একটি পিকআপ ভ্যান থেকে নামানোর সময় প্রায় ৩০ বস্তা জিরা জব্দ করে। পরে ওই চক্র ২০২৫ সালের ১০ অক্টোবর তারিখে আদালতের কিছু কাগজ পুলিশকে দেখিয়ে ভারতীয় জিরার বস্তাগুলো কুরিয়ার সার্ভিসে ঢাকায় পাঠায়।

চোরাকারবারিরা নিরাপদ রুট হিসেবে বেছে নিয়েছে এই অঞ্চল ও কুরিয়ার সার্ভিস। চোরাকারবারিরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চোখ ফাঁকি দিয়ে এ রুট দিয়ে ভারতীয় বিভিন্ন পণ্য দীর্ঘদিন থেকে দেশের বিভিন্ন স্থানে পাচার করে আসছে।

রূপালী বাংলাদেশ

Link copied!