× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:২৭ পিএম

নান্দাইলে সরকারি কর্মকর্তাদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর মতবিনিময়

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:২৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৪ জুলাই) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালেহ উদ্দিন মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নাঈমা সুলতানা, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহীনা নাজনীনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের চলমান কার্যক্রম, জনসেবার মানোন্নয়ন, উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি এবং সরকারি সেবাকে আরও কার্যকর ও জনবান্ধব করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী সরকারি কর্মকর্তাদের জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে আন্তরিকতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার আহ্বান জানান। তিনি সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কর্মচারী এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Link copied!