× UCB Sticker Card
শনিবার, ০৪ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৫৬ পিএম

কাপ্তাইয়ের চিৎমরমে বন্য হাতির তাণ্ডব, আতঙ্কে এলাকাবাসী

রাঙ্গামাটি প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ৪, ২০২৬, ০৬:৫৬ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী বন রেঞ্জের আওতাধীন ফ্রিংখং বিট অফিসসংলগ্ন চিৎমরম মুসলিমপাড়া এলাকায় প্রায়ই বন্য হাতির আক্রমণের ঘটনা ঘটছে। এতে স্থানীয় বাসিন্দাদের ঘরবাড়ি, কলাবাগান, ফসলি জমি ও অন্যান্য সহায়-সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। ফলে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায়ই হাতির পাল লোকালয়ে ঢুকে মানুষের কষ্টার্জিত কলাবাগান, বিভিন্ন ধরনের ফসল, ঘরবাড়ি, আসবাবপত্রসহ অন্যান্য সম্পদ নষ্ট করছে। এতে জানমালের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে এবং নিরাপত্তাহীনতার মধ্যে দিন কাটাতে হচ্ছে তাদের।

তারা আরও বলেন, বন্য হাতি দেশের গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। তাই হাতির কোনো ক্ষতি না করে মানুষ ও বন্য প্রাণীর নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

এ বিষয়ে কর্ণফুলী বন রেঞ্জ কর্মকর্তা ফজলে রাব্বি বলেন, হাতির চলাচলের প্রাকৃতিক করিডোর দখল করে মানুষ বসতি স্থাপন করায় তাদের স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হচ্ছে। এ কারণে হাতির পাল লোকালয়ে প্রবেশ করছে এবং ঘরবাড়ি ও অন্যান্য সম্পদের ক্ষয়ক্ষতি হচ্ছে।

এদিকে সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, নির্বিচারে বন উজাড়ের ফলে হাতির খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। খাদ্যের সন্ধানে হাতির পাল লোকালয়ে নেমে এসে বাড়িঘর ভাঙচুর ও ফসলি জমির ব্যাপক ক্ষতি করছে। অনেক সময় হাতির আক্রমণে প্রাণহানির ঘটনাও ঘটছে।

সূত্রটির মতে, হাতির করিডোরসংলগ্ন ঝুঁকিপূর্ণ বসতিগুলো পর্যায়ক্রমে নিরাপদ স্থানে স্থানান্তর, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন এবং বনে হাতির খাদ্যসংকট দূর করতে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হলে মানুষ-হাতির দ্বন্দ্ব উল্লেখযোগ্যভাবে কমে আসবে।

Link copied!