× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১০:৫০ এএম

নওগাঁ সীমান্তে ফের ৯ জনকে পুশইনের চেষ্টা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১০:৫০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

নওগাঁ সীমান্তে আবারও নারী-পুরুষ ও শিশুসহ ৯ জনকে পুশইনের চেষ্টা করছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

মঙ্গলবার (২৩ জুন) দিবগত ভোররাতের দিকে পতাড়ী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

নওগাঁ বিজিবি-১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভোররাতের দিকে আদাতলা বিওপির আওতায় পাতাড়ী সীমান্ত এলাকার ৪৪ নং মেইন পিলারের কাছে কয়েকজন ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে বিজিবি। 

এ সময় সন্দেহ হলে তাদের শূন্যরেখায় আটকে দেয়া হয়। পরে জানা যায় তারা ভারতের বাংলা ভাষাভাষী মানুষ। ভোররাতের দিকে তাদের ভারতের ২৯ বিএসএফ ব্যাটালিয়নের এলেনপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের পুশইনের চেষ্টা করে। ওই ৯ জনের মধ্যে ৩ জন পুরুষ, ৩ জন নারী ও ৩ জন শিশু রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, তারা এখনো শূন্য লাইনেই অবস্থান করছেন। তাদেরকে ঘিরে বিজিবির কড়া প্রহরা রয়েছে। 

রূপালী বাংলাদেশ

Link copied!