× UCB Sticker Card
বুধবার, ২৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১১:২০ এএম

সিলেট সীমান্তে কম্বলসহ দুজন গ্রেপ্তার, জব্দ ১১ লাখ টাকার মালামাল

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৪, ২০২৬, ১১:২০ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সিলেটের জৈন্তাপুরে পুলিশের অভিযানে একটি কাভার্ড ভ্যান থেকে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বল জব্দ করা হয়েছে। এ সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টা ০৫ মিনিটে জৈন্তাপুর মডেল থানাধীন ফতেপুর ইউনিয়নের পাখিটেকি এলাকায় জমশিদ চৌধুরীর খামারবাড়ির সামনে সিলেট-তামাবিল মহাসড়কে স্থাপিত চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, চেকপোস্টে একটি কাভার্ড ভ্যান তল্লাশি করে ৭৭২ পিস ভারতীয় বিভিন্ন সাইজের কম্বল উদ্ধার ও জব্দ করা হয়। জব্দকৃত কম্বলের আনুমানিক বাজার মূল্য ১১ লাখ ৪ হাজার ৫০০ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলেন— মাসুক মিয়া (৪৩) এবং মো. আলমগীর হোসেন (৪৮)।

জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলমান।

পুলিশ জানায়, এ ঘটনায় পলাতক আসামিসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে জৈন্তাপুর মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরবর্তী আইনানুগ প্রক্রিয়া চলমান।

রূপালী বাংলাদেশ

Link copied!