× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৫৯ এএম

নলডাঙ্গায় রেলওয়ের পুকুর ভরাট করছেন প্রভাবশালীরা

নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ১১:৫৯ এএম

ভরাট পুকুর।  ছবি : রূপালী বাংলাদেশ

ভরাট পুকুর। ছবি : রূপালী বাংলাদেশ

নাটোরের মাধনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন, ব্যবসাপ্রতিষ্ঠান নির্মাণের জন্য রেলওয়ের পুকুর ভরাট করছেন প্রভাবশালীরা। প্রকাশ্যে ও রাতের আঁধারে বালু ফেলে তারা পুকুরের অন্তত ৪০ শতাংশ জায়গা এরই মধ্যেই ভরাট করেছেন। পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী, জলাধার হিসেবে চিহ্নিত কোনো জায়গা ভরাট বা শ্রেণি পরিবর্তন করা যাবে না।

বিষয়টি জানার পরই কাজ বন্ধের নির্দেশ দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, মাধনগর রেলওয়ে স্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ড সংলগ্ন পুকুরে বালু ফেলা হয়েছে। ফলে বাজারের পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়েছে এবং নাটোর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের পানি নিষ্কাশনের ড্রেনও বন্ধ হয়ে গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানান, একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে সক্রিয়, যাদের প্রভাবে সাধারণ মানুষ মুখ খুলতে পারে না।

মাধনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আওয়াল বলেন, ‘রেলের আইন অনুযায়ী কোনো ডকুমেন্ট ছাড়া রেলের কোনো স্থানে কোনো স্থাপনা নির্মাণ বা কোনো কার্যক্রম করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ।’

বাংলাদেশ রেলওয়ে রাজশাহীর প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা (পশ্চিম) মো. নাদিম সারওয়ার জানান, ‘অবৈধভাবে কেউ কিছু করতে পারবে না। বিষয়টি নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Link copied!