ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১৫ লাখ টাকা জরিমানা

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৬, ০৮:৪০ এএম
ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : রূপালী বাংলাদেশ

পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র নেই এমন সাতটি ইটভাটায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে নাটোরের লালপুর উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় এজিএস ইটভাটাকে দুই লাখ টাকা, এজিআর ইটভাটাকে তিন লাখ, এইচএম ইটভাটাকে দুই লাখ, এজিএম ইটভাটাকে এক লাখ, এসকেএন ইটভাটাকে তিন লাখ, বিএমবি ইটভাটাকে দুই লাখ এবং এসআরবি ইটভাটাকে দুই লাখ টাকাসহ মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়।

এ সময় কাচা ইট বিনষ্টসহ ইটভাটার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেন ভ্রাম্যমাণ আদালতের সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন।

সহকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেন জানান, প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত-২০১৯) লালপুর উপজেলার সাতটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ইটভাটাগুলোর পরিবেশ অধিদপ্তরের কোনো বৈধ লাইসেন্স ও অন্যান্য কাগজপত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে ইট উৎপাদন ও বিধি অমান্য করে ভাটা পরিচালনা করার অপরাধে এ জরিমানা আদায় করা হয়।