× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৪৮ এএম

ভুয়া উচ্চতর ডিগ্রিধারী চিকিৎসক আটক

বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি

প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ০৮:৪৮ এএম

আটক ভুয়া চিকিৎসক এম এ আলীম সজল।  ছবি- রূপালী বাংলাদেশ

আটক ভুয়া চিকিৎসক এম এ আলীম সজল। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহারকারী এক চিকিৎসককে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে উপজেলার ‘সেফ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে’ এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ইসরাত জাহান পিয়া।

আটক চিকিৎসকের নাম এম এ আলীম সজল। তিনি নাটোর সদর উপজেলার বড় হরিশপুর এলাকার বাসিন্দা এবং মৃত নবাব আলীর সন্তান। অভিযানকালে তিনি নিজের ব্যবহৃত উচ্চতর ডিগ্রির বৈধতা প্রমাণে কোনো গ্রহণযোগ্য সনদ বা কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈকত মো. রেজওয়ানুল হক জানান, অভিযুক্ত ব্যক্তি দীর্ঘদিন ধরে ভুয়া উচ্চতর ডিগ্রি ব্যবহার করে বিভিন্ন স্থানে চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন। এনএসআইয়ের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিষয়টি নিশ্চিত হয়ে এই অভিযান পরিচালনা করা হয়।

প্রাথমিক তদন্ত ও প্রাপ্ত তথ্যের আলোকে জনস্বার্থ বিবেচনায় ভ্রাম্যমাণ আদালত অভিযুক্ত চিকিৎসককে ২০ হাজার টাকা জরিমানা করেন।

ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও এনসিপি নেতা উমর ফারুক বলেন, আমি জানতাম না তিনি ভুয়া ডাক্তার। কাগজপত্র চাইলে তিনি কিছু সার্টিফিকেট দেখান এবং প্রয়োজনে আরও কাগজপত্র দেওয়ার কথা বলেন। তবে সেগুলো যাচাই-বাছাই করা হয়নি।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভুয়া চিকিৎসক ও স্বাস্থ্যখাতে অনিয়ম প্রতিরোধে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!