× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:৩৯ পিএম

বিএনপি নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ, সড়ক অবরোধে জনদুর্ভোগ

ভোলা প্রতিনিধি

প্রকাশিত: মে ৬, ২০২৬, ০৪:৩৯ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ভোলায় বিএনপি নেতা মো. জাকির ফরাজীর নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন তার অনুসারীরা। এতে প্রায় দুই ঘণ্টা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে যান চলাচল বন্ধ থাকায় পরীক্ষার্থীসহ দূরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা শহরের বাংলাবাজার এলাকায় মানববন্ধনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। পরে বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোলার ইলিশা লঞ্চঘাট এলাকায় ঢাকা থেকে ভোলাগামী কর্ণফুলী-১৩ লঞ্চে অভিযান চালিয়ে কোস্ট গার্ড মো. জাকির হোসেনকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, গুলি ও গাঁজা উদ্ধার করা হয়েছে বলে দাবি করা হয়।

কোস্ট গার্ড জানায়, আটক ব্যক্তি ভোলা সদর উপজেলার কোরালিয়া খায়েরহাট এলাকার বাসিন্দা এবং তিনি সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ও একাধিক মামলার আসামি। গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয় এবং পরে ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়।

তবে জাকির ফরাজীর অনুসারীরা দাবি করেছেন, তিনি নির্দোষ এবং তাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হয়েছে। তারা তার নিঃশর্ত মুক্তির দাবি জানান।

অবরোধ চলাকালে সাধারণ মানুষ, বিশেষ করে পরীক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েন। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় অনেকেই নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেননি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে দুপুরের দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

Link copied!