× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫৬ পিএম

নোয়াখালীতে গণপিটুনিতে ৬ মামলার আসামি নিহত

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৮, ২০২৬, ০৩:৫৬ পিএম

গণপিটুনি। প্রতীকী ছবি

গণপিটুনি। প্রতীকী ছবি

নোয়াখালীর কবিরহাটে গণপিটুনির ঘটনায় মিজানুর রহমান ওরফে কানা মিজান (৩৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, তিনি আন্তঃজেলা ডাকাত দলের সদস্য ছিলেন এবং তার বিরুদ্ধে মোট ছয়টি মামলা রয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজার এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিজান কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ফরাজী বাজার এলাকার বাসিন্দা এবং তিনি শহীদ উল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাত সাড়ে ১০টার দিকে কালিরহাট বাজারসংলগ্ন কাজী বাড়ির সামনে মিজানকে দেখতে পেয়ে অজ্ঞাতপরিচয় একদল লোক তাকে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

কবিরহাট থানার ওসি নিজাম উদ্দিন ভূঞা জানান, নিহত মিজানের মরদেহের আশপাশ থেকে রক্তমাখা বেশ কয়েকটি লাঠি উদ্ধার করা হয়েছে। এ ছাড়া তার কোমর থেকে একটি খেলনা পিস্তল ও একটি চাকুও পাওয়া গেছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Link copied!