নোয়াখালীর দ্বীপ উপজেলায় বজ্রপাতে মো. জিহাদ উদ্দিন ওরফে রিয়াদ (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ মার্চ) দুপুর দেড়টার দিকে ২ নম্বর ওয়ার্ডের চরকৈলাশ গ্রামের তাহের মিস্ত্রি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত জিহাদ একই এলাকার তাহের মিস্ত্রি বাড়ির মো. বেলাল উদ্দিনের ছেলে। সে পেশায় ইটভাটার শ্রমিক ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল থেকে এলাকায় আকাশ আংশিক মেঘলা ছিল। দুপুর দেড়টার দিকে জিহাদ গোসলের উদ্দেশ্যে ঘর থেকে বের হয়। পরে বসতঘরের পাশে একটি রাজকড়ই গাছের নিচে দাঁড়িয়ে থাকা অবস্থায় আকস্মিক বজ্রপাতে সে গুরুতর আহত হয়।
পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে হাতিয়া থানার উপপরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, ‘খবর পেয়ে সন্ধ্যা সোয়া ৭টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। গোসল করতে যাওয়ার সময় বজ্রপাতে ওই কিশোরের মৃত্যু হয়েছে বলে তিনি জানান।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন