× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:০৫ পিএম

৯৯৯ নম্বরে ফোন, ট্রলারসহ ১৪ জেলে উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০১:০৫ পিএম

সমুদ্রে ভাসতে থাকা জেলেদের ট্রলারসহ উদ্ধার করেছে কোস্টগার্ড।       ছবি- সংগৃহীত

সমুদ্রে ভাসতে থাকা জেলেদের ট্রলারসহ উদ্ধার করেছে কোস্টগার্ড। ছবি- সংগৃহীত

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে ১৪ জন জেলেসহ পাঁচ দিন ধরে ভাসমান মাছ ধরার ট্রলারটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক।

শুক্রবার (২৫ জুলাই) সকালে এক প্রেস রিলিজে তিনি উল্লেখ করেন, গত ১৯ জুলাই ‘এফবি জামিলা’ নামক ফিশিং ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে ১৪ জন জেলেসহ সমুদ্রে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে ট্রলারটি ইঞ্জিন বিকল হয়ে ৫ দিন ধরে সমুদ্রে ভাসতে থাকে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) জেলেরা জরুরি সেবা নম্বর ৯৯৯ এ কল দিয়ে কোস্ট গার্ডকে জানাতে সক্ষম হয়। তাৎক্ষণিক কোস্টগার্ড হাতিয়া স্টেশন উদ্ধার অভিযান পরিচালনা করে নোয়াখালীর হাতিয়ার এ জলসীমা থেকে ১৪ জন জেলেসহ মাছ ধরার ট্রলারটি উদ্ধার করে।

কোস্টগার্ড কর্মকর্তা আরও জানান, উদ্ধারকৃত জেলেসহ মাছ ধারার ট্রলারটি নিরাপদে উপজেলার সূর্যমূখী ঘাটে পৌঁছে দেওয়া হয় এবং অসুস্থ এক জেলেকে কোস্ট গার্ড কর্তৃক প্রাথমিক চিকিৎসা দিয়ে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

বাংলাদেশ কোস্টগার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!