× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:০৭ এএম

গলায় খাবার আটকে প্রাণ গেল শিশুর

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২, ২০২৬, ০৮:০৭ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় গলায় খাবার আটকে আবু সুফিয়ান (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে উপজেলার সদর ইউনিয়নের কলেজপাড়া এলাকায় শিশুর খালুর বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবু সুফিয়ান তেঁতুলিয়া উপজেলার রণচণ্ডী গুয়াবাড়ী এলাকার নুর আলমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আবু সুফিয়ান তার মায়ের সঙ্গে খালুর বাড়িতে বেড়াতে আসে।  বিকেলে ভাত খাওয়ার সময় হঠাৎ তার গলায় খাবার আটকে যায়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!