ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

তীব্র শীতের কবলে তেঁতুলিয়া

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০২৫, ০৯:৩৭ এএম
ছবি- সংগৃহীত

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শীতের তীব্রতা ক্রমেই বাড়ছে। কয়েকদিন ধরেই হিমেল হাওয়া ও উচ্চ আর্দ্রতার কারণে শীতের উপস্থিতি স্পষ্টভাবে অনুভূত হচ্ছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। 

এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৮৭ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ১০-১২ কিলোমিটার।

স্থানীয়দের মতে, তেঁতুলিয়ার শীত শুধু রাতেই নয়, সকাল ও সন্ধ্যায়ও প্রভাব ফেলছে। সূর্য উঠলেও ঠান্ডা বাতাস বইতে থাকায় অনেকেই সকালে আগুন জ্বালিয়ে হাত-মুখ গরম করছেন তারা। তবে দুপুরের সময় স্বাভাবিক তাপমাত্রা মানুষকে কিছুটা স্বস্তি দেয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা তিন দিন ধরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে অবস্থান করছে এবং এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিনে তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।